সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ২০:৫১ পি এম
কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর মীরবাড়ি এলাকায় এক অসহায় পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয়জলের সংকট নিরসনে সাবমারসিবল পাম্প উপহার হিসেবে দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন অধ্যাপক মামুন,
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় সেলিনা বেগমের বাড়িতে আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মোঃ জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মীর শাহাদাত হোসেন, ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান কাউসার, পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা মোঃ মাসুদ রানা, কমলপুর ইউনিট সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, কালিকাপুর ইউনিট সেক্রেটারি শাহ-নেওয়াজ রবিন, কমলপুরের সমাজসেবক আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ পানীয়জল মানুষের মৌলিক অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ